স্কুল মাঠ দখল করে সবজি চাষ

রফিকুল ইসলাম, ফেনী
২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৪

বিদ্যালয়ের খেলার মাঠ ফেনীতে বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে সবজি চাষের অভিযোগ উঠেছে। এতে প্রতিদিনের সমাবেশ ও খেলাধুলা বন্ধ রয়েছে। সোনাগাজী উপজেলার আমিরাবাদের হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আবদুল মান্নান অভিযোগ করেন, ‘খেলার মাঠ ও পুকুরসহ ৪০ শতক জমি দখল করে রেখেছে দাতা সুলতান আহম্মদের নাতনি বিদ্যালয়ের শিক্ষিকা ফেরদৌস আরা ও হাজী জাগীর আহম্মদের নাতি মুসা খান। এছাড়া ৩০৫ দাগের মালিক আবদুল ওহাব ও সামছুল হক নেট দিয়ে ঘিরে ভেতরে সবজি চাষ করছেন।’ তিনি জানান, বিদ্যালয়ের জন্য হাজী সুলতান আহম্মদ ২৫ শতক ও হাজী জাগীর আহম্মদ ২৫ শতক জমি দান করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যালয়ের জমি দাতারা খেলার মাঠটিতে নেট দিয়ে ঘিরে ভেতরে সবজি চাষ করেছে। এতে স্কুলের সহশিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া শিক্ষার্থীরা রাস্তা থেকে নেমে বারান্দা দিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে। আবার স্কুল ছুটি হলে বারান্দা দিয়ে বাড়ি চলে যাচ্ছে।’

জাগীর আহম্মদের নাতি মুসা খান বলেন, ‘বিদ্যালয়ের নয়, আমাদের পারিবারিক জমির ওপর সবজি চাষ করেছি।’

জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভূমি বিরোধ নিষ্পত্তি ও শিক্ষার্থীদের খেলার মাঠ পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে।’

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা ভূমি কর্মকর্তাকে ভূমির জটিলতা দ্রুত নিরসন করতে নির্দেশ দিয়েছি। আশা করি, আমরা অল্প সময়ে বিদ্যালয়ের খেলার মাঠসহ সকল ভূমি পুনরুদ্ধার করতে পারবো।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি