মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয় শিশু আবির

ফেনী প্রতিনিধি
০৭ মার্চ ২০১৯, ১৫:৩৮আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৫:৩৮

শিশু আবির ফেনী সদরে তিন বছরের শিশু শহিদুল ইসলাম আবির হত্যার রহস্য উদঘাটন করেছে সিআইডি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী তৌহিদুল ইসলাম জনিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দ্বায় স্বীকার করেছে জনি। শিশুটির বাবার সঙ্গে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয় বলেও জনি স্বীকার করে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী সিআইডির সহকারী পুলিশ সুপার আকতার হোসেনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়— জনি স্বীকারোক্তিতে বলেছে, শিশু আবিরের বাবা জসিম হাজারীর সঙ্গে মাদক ব্যবসা নিয়ে তার দ্বন্দ্ব ছিল। এরই জেরে ২০১৫ সালের ২৪ অক্টোবর সকালে আবিরকে চকলেটের লোভ দেখিয়ে খেলার মাঠ থেকে ডেকে নেয় সে। বাড়ির পাশের একটি পরিত্যক্ত পাচঁতলা ভবনের ছাদে নিয়ে মুখে গামছা ও বিদ্যুতের তার দিয়ে হাত-পা বেঁধে হত্যা করে শিশু আবিরকে। একপর্যায়ে সন্ধ্যায় আবিরের লাশ পাশের একটি ডোবায় ফেলে দেয় সে।’

সংবাদ সম্মেলনে এএসপি জানান, নিখোঁজের পরদিন সকালে পুলিশ আবিরের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আবিরের বাবা জসিম হাজারী অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৫ আগস্ট পুলিশ ঘটনা তদন্ত শেষে আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দেয়। পরে আদালতের নির্দেশে সিআইডি মামলার তদন্তভার গ্রহণ করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তৌহিদুল ইসলাম জনি শহরের পূর্ব উকিল পাড়ার মৃত মাহবুবুর রহমানের ছেলে। তার নামে অস্ত্র ও মাদকসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী