নবীনগরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৬:২২আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৬:৩০

ব্রাহ্মণবাড়িয়া পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডহর গ্রামে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নববধূর নাম রিতা বেগম (১৮) এবং তার স্বামীর নাম হাশেম মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, চার মাস আগে উপজেলার ধোপাকান্দা গ্রামের নূরুল ইসলামের মেয়ে রিতা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী বগডহর গ্রামের তারা মিয়ার ছেলে হাশেম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছিল না। শুক্রবার রাতে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাশেম স্ত্রী রিতাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

ওসি (তদন্ত) রাজু আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হাশেমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম