ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, কিশোরকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১১:৫৯আপডেট : ১০ মার্চ ২০১৯, ১১:৫৯

কুমিল্লা কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে সাজ্জাতুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সাজ্জাতুল কুমিল্লা নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দ গ্রামের প্রবাসী মো. শফিকুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. ইউসুফ নগরীর চর্থা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মার্চ) দিশাবন্দ গ্রামে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে সাজ্জাতুলকে স্টাম্প দিয়ে আঘাত করে অভিযুক্ত ইউসুফ। এতে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সাজ্জাতুলকে কুমিল্লা মেডিক্যালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠায়। শনিবার দিবাগত রাতে সাজ্জাতুল ঢাকার একটি হাসপাতালে মারা যান। রবিবার তার মরদেহ বাড়িতে আনা হয়েছে।

অভিযুক্ত ইউসুফের মামা মোশারফ হোসেন বলেন, ক্রিকেট খেলায় দ্বন্দ্বের একপর্যায়ে সাজ্জাতকে স্টাম্প দিয়ে আঘাত করে ইউসুফ।

কুমিল্লা সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুরুজ মিয়া জানান, বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ থানা ওসি মামুনুর রশীদ বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে কোনও মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান