কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১২:৫৭আপডেট : ১০ মার্চ ২০১৯, ১২:৫৭

কুমিল্লা কুমিল্লার হোমনায় বিদ্যুতের তারে জড়িয়ে মো. সিয়াম (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও রামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানায়, রবিবার সকালে সে শিম পাড়ার উদ্দেশে পাশের বাড়ির একটি টিনের ঘরের চালায় উঠে। এ সময় চালার পাশ দিয়ে টানা বিদ্যুতের তারে লেগে নিচে পড়ে যায়। স্বজনরা আহত অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুব্রত দেব তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোমনা সার্কেল মো. সাইফুর রহমান আজাদ বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম