ভিওআইপি সরঞ্জামসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মার্চ ২০১৯, ২০:৩৭আপডেট : ১২ মার্চ ২০১৯, ২০:৩৭

গ্রেফতার

বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) ভোর রাতে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার জমির উদ্দিন লেনের একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দু’জনের কাছ থেকে ৭০৫টি টেলিটক সিম, জিএসএম গেইটওয়ে চ্যানেল বক্স ও রাউটারসহ বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

গ্রেফতার দুইজন হলো, মিরসরাইয়ের সৈয়দবাড়ি এলাকার মো. খুজ্জাতুল ইসলামের ছেলে মো. বেলায়েত হোসেন (৩৪) ও সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার আবুল হাশেমের ছেলে মো. আবদুল মোতালেব (৪০)।

ওসি নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,‘গ্রেফতার দুইজনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভিওআইপি ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ওই বাসায় তল্লাশি করে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?