মাদকের সঙ্গে জড়িতদের তথ্য দিন: সুবর্ণচরের ইউএনও

নোয়াখালী প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ১৭:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৭:৩৮

মাদকবিরোধী মানববন্ধন মাদকের সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) আবু ওয়াদুদ। তিনি বলেন, ‘আপনারা, যার যার অবস্থান থেকে মাদকদ্রব্য সেবন, বহন ও বিক্রেতাদেরকে ধরিয়ে দেবেন। তথ্য প্রদানকারীর নাম ও পরিচয় গোপন রাখা হবে এবং তাকে পুরস্কৃত করা হবে। আপনাদের চারপাশে মাদকদ্রব্য সংক্রান্ত কোনও তথ্য থাকলে, থানা ও উপজেলা প্রশাসনকে অবহিত করবেন। আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবো।’

নোয়াখালীর সুবর্ণচরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, র‌্যালি ও প্রতিবাদ সভায় ইউএনও এসব কথা বলেন। চর জুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন খলিল চেয়ারম্যান বাজারে শনিবার (১৬ মার্চ) সকাল ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে চরজব্বর থানার ওসি মো. সাহেদ উদ্দিন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক, অ্যাডভোকেট জসীম উদ্দিন, ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী, এলাকার গণ্যমান্য ব্যক্তিরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম