বাঘাইছড়িতে সাতজনকে হত্যা: ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি

রাঙামাটি প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ১৪:১৮আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৪:১৮

রাঙামাটি

রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনি কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলের সদস্যরা। বৃহস্পতিবার সকালে তারা বাঘাইছড়ির নয়কিলো এলাকা পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। এছাড়াও ওই দিন গাড়িতে থাকা অন্য নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।

এসময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন) আবু ফয়েজ, বাঘাইহাট জোনের মেজর আশরাফ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, চট্টগ্রাম ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক মো. নুরুল আমিন, সদস্য সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

তদন্ত কমিটির প্রধান দীপক চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি তা হলো এটা প্লানড অ্যামবুশ ছিল। টার্গেট করে কাছ থেকে গুলি করা হয়েছে। তবে আমরা এখনই বিস্তারিত জানাতে পারবো না। আমরা সব তথ্য সংগ্রহের চেষ্টা করছি।

উল্লেখ্য, গত সোমবার বাঘাইছড়িতে উপজেলা নির্বাচন পরিষদের ভোটগ্রহণ শেষে ফেরার পথে নয়কিলো এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাতজন নিহত ও ২৭ জন আহত হয়েছে। ঘটনার পর বিভাগীয় কমিশনার ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছেন।  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান