ভোটকেন্দ্রে যেতে মসজিদের মাইকে আহ্বান

কুমিল্লা প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৪:২৪আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৬:৩৭

মাইক

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার মেঘনা উপজেলার একটি কেন্দ্রে যেতে মসজিদের মাইকে ভোটারদের আহ্বান জানানো হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকালে উপজেলার রাধানগর এলাকার একটি মসজিদ থেকে এই আহ্বান জানানো হয় বলে এলাকাবাসী জানিয়েছেন।

মাইকে বলা হয়, ‘মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আপনারা সবাই কেন্দ্রে ভোট দিতে যান।’ সকালে কেন্দ্রটির সামনে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

সকাল ১০টার দিকে মুগারচর কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোটার উপস্থিতি তেমন নেই। ওই কেন্দ্রে এক শিশুকে লাটিম খেলতে দেখা যায়।

সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, ‘মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকরা আনারস প্রতীকের ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছেন।’

প্রিজাইজিং অফিসার তানভীর আহমেদ জানান, কেন্দ্রের ভেতরে এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি কম। এ কেন্দ্র ৩৫২৩ জন ভোটার। বেলা ১০টা পর্যন্ত তিনশ’র কিছু কম ভোট পড়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’