কুমিল্লায় নৌকার প্রার্থী হত্যা মামলার আসামি সোহেল শিকদার গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ১৯:৪৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৯:৫২

গ্রেফতার হত্যা মামলার আসামি  সোহেল শিকদার

কুমিল্লার আলোচিত মনির চেয়ারম্যান হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহীনুল ইসলাম সোহেল শিকদারকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার সোহেল স্থগিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার সোহেল সিকদার গত ৩১ মার্চ তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন। কিন্তু নির্বাচনে কেন্দ্র দখলসহ ব্যাপক সহিংসতার ঘটনায় ওই উপজেলার নির্বাচনটি স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, সোহেল সিকদার তিতাসের জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন হত্যা মামলায় চার্জশিটভুক্ত ১নং আসামি। এছাড়াও নির্বাচনে সহিংসতার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার সোহেল সিকদারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের