পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার প্রধান শিক্ষকের

ফেনী প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৯, ২২:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:৩৭

ফেনী ফেনীর দাগনভূঁঞায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধষর্ণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আবদুল করিম খান বাহাদুর। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এএসএম এমরানের আদালতে তিনি এ দায় স্বীকার করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মো. সালেহ আহম্মদ পাঠান ও আদালত সূত্র জানায়, আদালতের জিজ্ঞাসাবাদে তিনি ওই স্কুলছাত্রীকে গত কিছু দিনে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেন। ওই ছাত্রী যেন তার পরিবার বা অন্য কাউকে বিষয়টি না জানায়- সেজন্য তিনি ওই ছাত্রীকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছিলেন বলেও আদালতকে জানায়।

ওসি জানায়, ছাত্রী ধর্ষণের ঘটনায় ৪ এপ্রিল প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। ৭ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত । রিমান্ড শেষে আদালতের হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার মাধ্যমে ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করা কথা স্বীকার করলে আদালত তাকে কারাগারে পাঠান।

গত ৫ এপিল ওই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার বড় বোন বাদী হয়ে দাগনভূঁঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে