খালেদা জিয়ার সাজার ব্যাপারে সরকারের কোনও হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৩:০৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৩:০৬

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আনিসুল হক খালেদা জিয়ার সাজার ব্যাপারে সরকারের কোনও হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে এতিমের টাকা চুরির দায়ে নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে। সেই শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেছিলেন, সেখানে তাকে পাঁচ বছর থেকে ১০ বছর সাজা দেওয়া হয়েছে। এখানে সরকারের কোনও হস্তক্ষেপ আমি খুঁজে পাই না।’

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘রিজভী নামে এক ভদ্রলোক আছেন, তিনি বেগম জিয়াকে নিয়ে কী বলেন, আর কী বুঝেন এ সম্পর্কে সবার সন্দেহ আছে। তার সম্পর্কে আমি কিছু বলতে চাই না।’

আনিসুল হক বলেন, ‘আইনের শাসন দেশে আছে বলেই এসব দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া হয়। আমি দৃঢ়ভাবে বলতে পারি, বিএনপির আমলে আইনের শাসন ছিল না। শেখ হাসিনা যেদিন থেকে সরকার গঠন করেছিলেন, সেদিন থেকে বিচার ব্যবস্থা স্বাধীন।’

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খান, কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের