চৌমুহনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ২০:১৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২০:২৩

নোয়াখালী

নোয়াখালীর চৌমুহনী পৌরসভার করিমপুর রোডের ডেল্টা জুট মিল আবাসিক এলাকায় একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো– জুট মিল কলোনির বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল ইসলামের ছেলে ইয়াছিন (৬) ও চৌমুহনী পৌরসভার গনিপুরের সবুজ মিয়ার মেয়ে সুমাইয়া (৫)। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই বোন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার জুমার নামাজের সময় ইয়াছিন ও সুমাইয়া বাসার পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে দু’জন পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা দুই শিশুর লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দু’টি উদ্ধার করে তাদের জিম্মায় নেন। 

অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ বলেন, ‘নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবু মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী