চট্টগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝুপড়িতে, চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০১৯, ১০:৩১আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১০:৩২

চট্টগ্রাম চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে শ্রমিকদের একটি ঝুপড়ি ঘরে ঢুকে পড়ায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরের গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই গাবতলী বাজার এলাকায় অবস্থিত এসআরবি ইটভাটার শ্রমিক ছিলেন।
রাঙ্গুনিয়ার থানার ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের পরিচয় জানাতে পারেননি।
ঘটনাস্থলে থাকা স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল মালেক বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে ইটভাটার জন্য লাকড়ি নিয়ে আসা একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় উল্টে গিয়ে রাস্তার পাশে থাকা শ্রমিকদের ঝুপড়ি ঘরে গিয়ে পড়ে। এতে ওই ঘরে ঘুমে থাকা চার শ্রমিক ঘটনাস্থলে মারা যান। আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান