হত্যা মামলার আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০১৯, ১৪:২৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৪:২৬

গ্রেফতার

চট্টগ্রাম নগরীর হালিশহরে লাকী আক্তার খুনের ঘটনায় অভিযুক্ত আসামি খালেদ নুরকে (২৮)গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কক্সবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান,তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

এর আগে গত ১৮ মার্চ রাত সাড়ে ১১টার দিকে কে ব্লকের ৩ নম্বর রোডের লাকী আক্তার খুন করা হয়। লাকী আক্তার হালিশহরের কে ব্লকের একটি ফাস্ট ফুড ও বুটিকসের ব্যবসা পরিচালনা করতেন।

ঘটনার পর পুলিশ জানিয়েছিল, খালেদ নামে ওই দোকানের এক কর্মচারী তাকে খুন করে। ঘটনার পর থেকে খালেদ পলাতক ছিল।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম