শিবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে কলেজ ছাত্রসহ দুইজন আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ১৭:৫১আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৭:৫১

পরিত্যাক্ত অবস্থায় দুইটি ককটেল বিস্ফোরণের জায়গাটা সবাই দেখছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে এক কলেজ ছাত্রসহ দুজন গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের একটি পাট ক্ষেতে কাজ করার সময়  পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে তারা আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো, উজিপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ও উজিপুর আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল রানা (১৮) ও একই ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত তামসুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম ফুদু (৪৪)।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাবুপুর গ্রামের একটি পাট ক্ষেতে সোহেল ও ফুদু কাজ করছিল। এ সময় একটি ব্যাগ দেখে তারা সেটি খুলে ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করেন। এ সময় সোহেল তার হাতে থাকা হাসুয়া দিয়ে ব্যাগটি খোলার চেষ্টা করলে ওই ব্যাগের মধ্যে থাকা দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দু’জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে সোহেলের বাম হাতের কব্জি উড়ে গেছে। অন্যদিকে ফুদুর শরীরের বিভিন্ন অংশ ককটেলের আঘাতে ঝলসে গেছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো.মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘সোহেল ও ফুদু পাট ক্ষেতে কাজ করার সময় ককটেল বিস্ফোরণে তারা গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনার তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোনও পক্ষ ককটেলগুলো পাটক্ষেতে লুকিয়ে রাখতে পারে।’

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান