ফেনীতে সোহাগ পরিবহনের বাস থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেনী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ১৭:১৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৭:৪২

সোহাগ পরিবহণের বাস থেকে আটক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফেনীতে সোহাগ পরিবহনের একটি বাস থেকে প্রায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক পরিবহনের জন্য ব্যবহৃত সোহাগ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস জব্দ করেছে র‌্যাব। রবিবার (২৮ এপ্রিল) ভোরে র‌্যাবের একটি দল ফেনীর লালপুলের মুহুরি ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোহাগ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।’

র‌্যাব ৭-এর ফেনীর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. জুনায়েদ জাহেদী এ তথ্য জানিয়েছেন।

এএসপি মো. জুনায়েদ জাহেদী বলেন, ‘র‌্যাব সদস্যরা গাড়ি এবং যাত্রীদের তল্লাশি শুরু করলে গাড়ির হেলপার দ্রুত বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা হেলপার মো. জসিম উদ্দিনকে (২২) আটক করে। তার ঠিকানা- পিতা- হাজী শহিদুর রহমান @ উয়ারু মিয়া, গ্রাম-কুড়াগাঁও, থানা-নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।

পরে উপস্থিত যাত্রীদের সামনে তার দেহ তল্লাশি করে ১,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেফতার করে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেখানো জায়গায় তল্লাশি করে অভিনব কায়দায় বাসের ভেতর লুকানো আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ১১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, জসিম বাস হেলপারের চাকরির আড়ালে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদক ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল। উদ্ধার করা ইয়াবার মূল্য ৫৭ লাখ টাকা। জব্দ করা বাসের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
জসিমকে জব্দ ইয়াবাসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাসটিও থানায় নেওয়া হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম