স্ত্রীকে পুড়িয়ে হত্যা: সালাউদ্দিন তিন দিনের রিমান্ডে

লক্ষ্মীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১৮:২১আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৮:৩১

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগরে কেরোসিন ঢেলে স্ত্রী শাহিনুরকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি সালাউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক আজিজ এ রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জসিম উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

পিপি জসিম উদ্দিন  জানান, আজ সাত দিনের রিমান্ড চাওয়া হলে সালাউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত সোমবার বিকালে লক্ষ্মীপুরের রামগতির বুড়া কর্তার আশ্রম এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে শাহিনুর হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন ৫ জন।

গত রবিবার বিকালে সালাউদ্দিন স্ত্রী শাহিনুর আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন বলে অভিযোগ উঠে। পরদিন সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহিনুর আক্তার মৃত্যুবরণ করেন।

সোমাবার রাতে নিহতের বাবা জাফর উদ্দিন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে আরও ৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এপর্যন্ত এ মামলায় প্রধান আসামি সালাউদ্দিনসহ তার দুই ভাই আবদুর রহমান, আলাউদ্দিন, চরফলকনের ইউপি সদস্য হাফিজ উদ্দিন ও গ্রাম পুলিশ আবু তাহেরকে গ্রেফতার করা হয়।

এর আগে সালাউদ্দিন ছাড়া বাকি চার জনকে দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের