এক সপ্তাহে পাঁচজনের মৃত্যু, সোজা করা হচ্ছে ঝুঁকিপূর্ণ সড়ক

ফেনী প্রতিনিধি
০১ মে ২০১৯, ১০:৪০আপডেট : ০১ মে ২০১৯, ১০:৪১

এক সপ্তাহে পাঁচজনের মৃত্যু, সোজা করা হচ্ছে ঝুঁকিপূর্ণ সড়ক ফেনী-বিলোনিয়া সড়কে দুর্ঘটনায় এক সপ্তাহে পাঁচজন মৃত্যুর পর টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দুর্ঘটনা রোধে ফেনী থেকে ৬ কিলোমিটার অদূরে এই সড়কের হাসানপুর মোড়ে বাঁক সোজা করার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। মঙ্গলবার (৩০ এপ্রিল) সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীরা বিলোনিয়া সড়কের হাসানপুরে বাঁক সোজা করা রাস্তা মাপা পরিমাপ করেন।
প্রকৌশলীরা জানায়, বাঁক সোজা করতে জমি অধিগ্রহণসহ প্রায় ছয় কোটি টাকা ব্যয় হতে পারে। ওই স্থানে সড়ক দুর্ঘটনায় রোধে আপাতত দুটি স্পিড ব্রেকার স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় আনন্দপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন মজুমদার বলেন, ফেনী বিলোনিয়ার সড়কের হাসানপুর অংশে দুটো বিপদজনক বাঁক রয়েছে। এতে সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। সড়কটিতে আগের তুলনায় বর্তমানে যানবাহন চলাচলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে এই সড়কের হাসানপুর মোড়ে চলতি সপ্তাহে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা যায।
এ প্রসঙ্গে ফেনীর সড়ক বিভাগীয়-২ উপ বিভাগীয় প্রকৌশলী মো. আবদুস সহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেনী-পরশুরাম সড়কের হাসানপুর অংশের সাড়ে ৩শ’ মিটার বাঁক সোজা করতে জমি অধিগ্রহণসহ প্রায় ছয় কোটি টাকা ব্যয় হতে পারে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান