নোয়াখালীতে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে

নোয়াখালী প্রতিনিধি
০৩ মে ২০১৯, ২০:৫০আপডেট : ০৩ মে ২০১৯, ২১:০৬

সুবর্ণচরে মাইকিং করছে উপজেলা প্রশাসন
ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় নোয়াখালীতে ২৫০টি আশ্রয় কেন্দ্র, সাড়ে ৬ হাজার স্বেচ্ছাসেবক, ৬ হাজার প্যাকেট শুকনা খাবার ও ২শ মেট্রিক টন চালসহ প্রয়োজনীয় সংখ্যক যানবাহন ও মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসক তন্ময় দাস জানান, নোয়াখালীর উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা হাওয়া বইছে ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

জেলা প্রশাসন জানিয়েছে, হাতিয়ায় সব ধরনের নৌ-চলাচলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় চার উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জে লাল পতাকা উত্তোলন ও মাইক দিয়ে প্রচার করে জনসাধারণকে সচেতন করা হয়েছে। নদী উপকূল এলাকা থেকে শুক্রবার সকাল থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

কোম্পানীগঞ্জের চর এলাহীতে মাইকিং ফণি মোকাবিলায় ১০৪টি আশ্রয়ণকেন্দ্র, ৩২টি মাটির কেল্লা ও সহস্রাধিক স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শাহিন।

সুবর্ণচরে শুকনো খাবারের মজুত শিহাব উদ্দিন শাহিন জানান, আশ্রয়ণকেন্দ্র ও মাটির কেল্লা প্রস্তুতের পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও দুর্যোগকালীন তাৎক্ষণিক প্রয়োজনে নগদ তিন লাখ টাকাও হাতে রাখা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবকদের ৫টি টিম প্রস্তুত রাখা হয়েছে। মেডিক্যাল টিম ও নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ইতোমধ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং ও সতর্কীকরণ পতাকা উত্তোলন ও মানুষদেরকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান