মঙ্গল শোভাযাত্রাকে হারাম বলা খতিবকে বরখাস্ত করায় বিক্ষোভ, গুলিবিদ্ধ ৩

নোয়াখালী প্রতিনিধি
০৪ মে ২০১৯, ১১:২৪আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:২৪

নোয়াখালী

মঙ্গল শোভাযাত্রাকে হারাম বলায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুককে বরখাস্তের প্রতিবাদ ও তাকে পুনর্বহালের দাবিতে ওই মসজিদের মুসল্লিরা বিক্ষোভ করছে। বিক্ষোভ থামাতে লাঠিচার্জ ও গুলি ছুড়েছে পুলিশ। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। শুক্রবার (৩ মে) দুপুরে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— একলাশপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে আপন (২০), আতিক উল্লার ছেলে মাহফুজুর রহমান (৩২) ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরআফজাল গ্রামের শফিকুল আলমের ছেলে মোহাম্মদ আলী (২০)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল (পহেলা বৈশাখের আগে) জুমায় আলোচনায় একলাশপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক পহেলা বৈশাখ পালন ও মঙ্গল শোভাযাত্রা করা হারাম বলে উল্লেখ করেন। পরে বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন ও কয়েকজন প্রতিবাদ করেন। পরবর্তী সময়ে ১৯ সদস্যবিশিষ্ট মসজিদ কমিটির ছয়জন সদস্য জরুরি বৈঠক করে ইমাম ওমর ফারুককে চাকরি থেকে অব্যাহতি দেন। শুক্রবার (৩ মে) জুমার নামাজে আসা মুসল্লিরা এই ঘটনার প্রতিবাদ, কমিটি বাতিল করে নতুন কমিটির দাবি ও মসজিদের গেট ও দেয়ালে লাগানো পোস্টার ছিঁড়ে বিক্ষোভ করেন। এ সময় মসজিদ প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুসল্লিদের ধাওয়া, লাঠিচার্জ ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।

মসজিদ কমিটির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘পহেলা বৈশাখ নিয়ে বিতর্কিত আলোচনা করায় সভাপতি জামাল উদ্দিন কমিটির কয়েকজনকে নিয়ে বৈঠক করে ইমাম ফারুককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। এ নিয়ে মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা জাবেদ কাউছার ঘটনাস্থল পরিদর্শন করে আগামী সাত দিনের মধ্যে মসজিদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার নির্দেশ দেন।’

বেগমগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ জানান, ঘটনাস্থলে মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে ফোনে খতিব ওমর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান