রেলওয়ের স্ক্র্যাপ মাল চুরি করে বিক্রির দায়ে আটক এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মে ২০১৯, ১৪:২২আপডেট : ০৭ মে ২০১৯, ১৫:৪৪

গ্রেফতার

রেলওয়ের স্ক্র্যাপ মালামাল অবৈধভাবে সংগ্রহ করে সেগুলো বিক্রির দায়ে জামাল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৬ মে) রাত সাড়ে ১২টার দিকে নগরীর খুলশী থানাধীন সেগুন বাগান এলাকায় জামালের স্ক্র্যাপ গোডাউনে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী এ তথ্য জানিয়েছেন। জামালের স্ক্র্যাপ গোডাউন থেকে রেলওয়ের বিটযুক্ত একটি লোহার তৈরি ফুলি, তিন ফুট দৈঘ্যের একটি রেলওয়ে বিট, এক্সেল বক্স, দুটি ব্রেক বল, ২টি স্প্রিং, ২টি কেরানের শেফ, ৪টি লোহার তৈরি চেইনসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

আটক জামাল কুমিল্লা জেলার চান্দিনা থানার নুর পুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে সে খুলশী থানাধীন সেগুন বাগান এলাকার ক্যান্টিন গেইট মোড় এলাকার কামাল সাহেবের কোয়ার্টারে থাকেন।

প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন,‘রেলওয়ের বিভিন্ন স্ক্র্যাপ মালামাল অবৈধভাবে সংগ্রহ করে এসব মালামাল বিক্রি করে আসছে এমন অভিযোগে আমরা সোমবার রাতে জামালের স্ক্র্যাপ গোডাউনে অভিযান চালাই। এসময় তার গোডাউনে রেলওয়ের বিভিন্ন স্ক্র্যাপ মালামাল পাওয়া যায়। জামাল এসময় মালামালের বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় আমরা তাকে আটক করি। মালামালগুলো জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন,‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জামাল জানিয়েছে মিন্টু ওরফে লোহা মিন্টু নামে এক ব্যক্তিসহ রেলওয়ের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় রেলওয়ের স্ক্র্যাপ গোডাউন থেকে চোরাই পথে এসব মালামাল বের করে আনা হয়। এ কাজে রেলওয়ের আবর্জনা পরিস্কারের কাজে নিয়োজিত নবী নামে এক শ্রমিক মিন্টুকে সহযোগিতা করে। পরে লিটন নামে এক স্ক্র্যাপ ব্যবসায়ী এসব মালামাল কিনে। পরে সে এসব মালামাল শাহজাহান ওরফে নেতা শাহজাহান নামে এক ব্যক্তির মাধ্যমে জামালের কাছে বিক্রি করে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের