কুমিল্লায় মাদক ও টাকাসহ এক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৩ মে ২০১৯, ১৫:১০আপডেট : ১৩ মে ২০১৯, ১৬:০৩

মাদক ও টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ ৩ লাখ ৩২ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৩ মে) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম এমদাদুল হক মারুফ (৩৭)। সে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রুখ মিয়ায় ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, মাদক বিক্রেতা এমদাদুল হক মারুফ নিজ বাড়িতেই মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয় করতো। এমন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ ওই ঘরে অভিযান চালায়। অভিযানে ছয় কেজি ৩শ’ গ্রাম গাঁজা, ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩ লক্ষ ৩২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনসহ এমদাদুল হক মারুফকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। উদ্ধার করা মাদকদ্রব্যগুলো সে বিক্রয়ের জন্য রেখেছিল এবং জব্দ টাকাগুলো মাদক বিক্রির। মোবাইল ফোনের মাধ্যমে সে মাদকের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখতো।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রান্স-স্পেনে দাবানলের তাণ্ডব
ফ্রান্স-স্পেনে দাবানলের তাণ্ডব
‘একবারে চোখ চোখ তুইলা ফালামু’—এমপিকে বিএনপির কর্মীর হুমকি
‘একবারে চোখ চোখ তুইলা ফালামু’—এমপিকে বিএনপির কর্মীর হুমকি
নতুন মেরুকরণের পথে কওমি ঘরানার ৭ ইসলামপন্থি দল, লাভবান হবে কারা?
নতুন মেরুকরণের পথে কওমি ঘরানার ৭ ইসলামপন্থি দল, লাভবান হবে কারা?
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী