৯৬টি সোনার বারসহ শাহ আমানত বিমানবন্দরে যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মে ২০১৯, ২৩:৫১আপডেট : ১৯ মে ২০১৯, ২৩:৫১

সোনার বার চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৯৬টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। এ ঘটনায় শাহজাহান নামে ওই যাত্রীকেও আটক করা হয়েছে। রবিবার (১৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বিমানবন্দরে শাহজাহানের দেহ তল্লাশি করে এসব বার পান কাস্টমস কর্মকর্তারা। বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক নূর উদ্দিন মিলন এ তথ্য জানিয়েছেন।

আটক শাহজাহানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়। সে সংযুক্ত আরব আমিরাতের প্লাম্বারের কাজ করতো।

নুর উদ্দিন আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল সোয়া চারটার দিকে রিজেন্ট এয়ারলাইন্সের বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই যাত্রীকে আটক করি। পরে তাকে তল্লাশি করে ৯৬টি সোনার বার উদ্ধার করি। উদ্ধার সোনার বারের ওজন ১১ কেজি ২৫০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা। এ ঘটনায় আটক শাহজাহানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের শাহজাহান জানিয়েছে, সে সংযুক্ত আরব আমিরাতে প্লাম্বারের কাজ করতো। প্লাম্বারের কাজ করতে দুই মাস আগে থাইল্যান্ড যায়। সেখানে বিমানবন্দরে সোনা চোরাচালান চক্রের একজনের সঙ্গে পরিচয় হয়। সেই তাকে সোনার বারগুলো দিয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম