ফেনীর দুই ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ফেনী প্রতিনিধি
২২ মে ২০১৯, ১১:৩৫আপডেট : ২২ মে ২০১৯, ১১:৫৬

সিম

ফেনীর দাগনভূঞা ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর দুটি ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। নম্বর দু'টি ক্লোন করে একটি চক্র বিভিন্ন জায়গায় ফোন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

দাগনভূঞার ইউএনও জানিয়েছেন, তার ফোন নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করছে বলে খবর পেয়েছেন। এ ধরনের ফোন পেলে কোনও টাকা-পয়সা দেওয়া কিংবা কোনও চুক্তি না করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কেউ এই চক্রের সন্ধান পেলে বা ক্লোন করা নম্বর থেকে ফোন পেলে উপজেলা প্রশাসন, ফেনী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে দাগনভূঞা ইউএনও সাইফুল ইসলাম ভূঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্লোন নম্বর থেকে কল করা হলে মোবাইল ফোন বা সিমে সংরক্ষিত ব্যক্তির নাম ভেসে উঠলেও ওই নম্বরের শুরুতে সাধারণত ‘০’ থাকে না। যেমন, ফোন নম্বর ০১৭১৩ ১৮৭৩১৮ হলেও ক্লোন করা নম্বর হবে ১৭১৩১৮৭৩১৮। এছাড়াও যেকোনও অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।’
মঙ্গলবার (২১ মে) উপজেলা  প্রশাসনের ইউএনও দাগনভূঞা, ফেনী নামে ফেসবুক আইডি থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

অপরদিকে, জেলার পরশুরামের ইউএনও মোহাম্মদ রাসেল কাদের বাংলা ট্রিবিউনকে জানান, তার সরকারি ফোন নম্বর ০১৭১৩ ১৮৭৩১৬ ক্লোন করা হয়েছে। সর্ব সাধারণকে এ ধরনের প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পরশুরাম মডেল থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম