বিক্রি নিষিদ্ধ পণ্য জব্দ, ফেনীতে ৬ দোকানিকে জরিমানা

ফেনী প্রতিনিধি
২৬ মে ২০১৯, ০৬:৪৬আপডেট : ২৬ মে ২০১৯, ০৬:৫০

বিক্রি নিষিদ্ধ পণ্য জব্দ, ফেনীতে ৬ দোকানিকে জরিমানা হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা থাকা পণ্য বিক্রির দায়ে ফেনীর সোনাগাজীতে ছয় দোকানিকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ মে) উপজেলার কুঠিরহাটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল পারভেজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার কুঠিরহাট বাজার পরিদর্শনকালে দেখা যায় হাইকোর্ট থেকে বিক্রিতে নিষেধাজ্ঞা থাকা পণ্য দেদারছে বিক্রি হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যেসব পণ্য বিক্রির জন্য হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছেন, সেসব পণ্য বিক্রি, পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে কুঠিরহাটের করিম স্টোরকে পাঁচ হাজার টাকা, হাজী স্টোরকে তিন হাজার টাকা, আবদুর রহমানকে দুই হাজার টাকা, হাজী আবুল বশরকে আট হাজার টাকা, কাশেম স্টোরকে ছয় হাজার টাকা ও আলাউদ্দিন শেখকে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলার ভারপ্রাপ্ত সেনেটারি ইনস্পেক্টর নুরুল করিম, কুঠিরহাট বণিক সমিতির সভাপতি নুর নবী ও সোনাগাজী থানার পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল পারভেজ বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে বিভিন্ন হাট-বাজারে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম