কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১১:৫৭আপডেট : ২৯ মে ২০১৯, ১২:৩৭

বন্দুকযুদ্ধ

কুমিল্লার সীমান্তবর্তী নাটাপাড়ায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। একই রাতে বৌয়ারা বাজার সীমান্তে বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। মঙ্গলবার (২৮ মে) রাতে জেলার চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী নাটাপাড়ায় এবং কুমিল্লার সদর উপজেলার বৌয়ারা বাজার সীমান্তে পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলো− চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা গ্রামের রুবেল ও একই উপজেলার শালুকিয়া (আদর্শগ্রাম) গ্রামের সেলিম।

কুমিল্লার-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, রুবেল ও সেলিম বিজিবি এবং পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মঙ্গলবার গভীর রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার নাটাপাড়া এলাকায় রুবেল ও সেলিমসহ তাদের সহযোগীরা অবস্থান করছে এমন খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালায়। এতে মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে রুবেল ও সেলিম গুলিবিদ্ধ হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।

কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন আরও জানান, এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কুমিল্লা সদর উপজেলার বৌয়ারা বাজার সীমান্তের মান্দারি কবরস্থানের কাছে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো− নারায়ণগঞ্জের ঝাউলচর গ্রামের বকুল ও কুড়িগ্রামের নাগেশ্বরি উপজেলার আবদুল করিম।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম