ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় বাসচাপায় আব্দুর রহিম নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার জানান, পরিবারের কোনও অভিযোগ না থাকায় তার স্ত্রীর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, আব্দুর রহিম তার অটোরিকশাতে যাত্রী নিয়ে সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকা থেকে মোগরাপাড়া চৌরাস্তায় যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশা চালক আব্দুর রহিম মারা যান। তিনি ভোলার তমিজুদ্দিনের মোল্লা পুসকুন গ্রামের বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের তাজপুর এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন।








