চট্টগ্রামে পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ৪২ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০১৯, ২০:২৯আপডেট : ০১ জুন ২০১৯, ২০:৪২

চট্টগ্রাম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন চট্টগ্রামের ৪২ জন পরীক্ষার্থী। তাদের আবেদনের প্রেক্ষিতে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করার পর শনিবার (১ জুন) এ ফলাফল ঘোষণা করা হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মাহবুব হাসান জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৩৫ জনে। পুনঃনিরীক্ষণের আগে জিপিএ-৫ পান ৭ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী।

তিনি বলেন, ‘এবার এসএসসি পরীক্ষার ৪৪ হাজার ২৯৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোট ১৯ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী আবেদন করে। এসব উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৪৯২ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাশ করেছেন ৮০ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ৩৯৮ জনের। ফেল থেকে ফেল করলেও ফেলের বিষয় কমেছে ১৪ জন পরীক্ষার্থীর।’

গত বছর এসএসসি পরীক্ষায় ৫৩ হাজার ৫১০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২৩ হাজার ৩৮০ জন। এর মধ্যে ফল পরিবর্তন হয়েছিল ৫২৯ জনের।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান