সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার (৪ জুন) চাঁদপুরের ৪০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হবে। এসব গ্রামের মুসল্লিরা সাদ্রা দরবার শরিফের অনুসারী। গত ৮৯ বছর ধরে তারা এভাবে একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন। সাদ্রা দরবার শরিফের এই অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজাও পালন করেন।
মঙ্গলবার ঈদ উদযাপনকারী গ্রামগুলো হলো—হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর; ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট; মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুরের কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা আজ মঙ্গলবার ঈদ উদযাপন করবেন।








