কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

কুমিল্লা প্রতিনিধি
১১ জুন ২০১৯, ০৮:৫১আপডেট : ১১ জুন ২০১৯, ০৮:৫১

বন্দুকযুদ্ধ কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাপ্পী ওরফে রাজিব (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্য আহত হন। সোমবার (১০ জুন) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় হোসেনপুর-লালমতি সড়কের মিল গেটের সামনে এ ঘটনা ঘটে।
সদর দক্ষিণ মডেল থানার তদন্ত পরিদর্শক কমল কৃষ্ণ ধর জানান, বাপ্পী সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার বাসিন্দা। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় ১১টির বেশি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত আড়াইটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বাপ্পী ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে বাপ্পী গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ক্রিজ, একটি রামদা ও ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন