খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন জন গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ জুন ২০১৯, ১৫:৪৭আপডেট : ১১ জুন ২০১৯, ১৮:০৬

গ্রেফতার

খাগড়াছড়িতে কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগে সোমবার রাতে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার তিন জনকে বিকালে আদালতে তোলা হবে। খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিন যুবক হলো−আল আমিন (১৭), জাহিদুল (১৬) ও আমিনুল ইসলাম (১৮)।

ওসি সাহাদাৎ হোসোন টিটো বলেন, ‘সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের ভুয়াছড়ি এলাকায় বাড়ির পাশের একটি জঙ্গলে ওই কিশোরী ছাগল চরাতে যায়। এ সময় তাকে একা পেয়ে বন্ধু আল আমিন ও জাহিদুলের সহযোগিতায় আমিনুল ইসলাম ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় কিশোরীকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।’

তিনি জানান, পুলিশ সোমবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিকাল ৫টায় তাদের আদালতে হাজির করা হবে। আটক আল আমিন দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বলে জানা যায়।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন