টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মানবপাচারকারী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ জুন ২০১৯, ০৪:১৯আপডেট : ২৩ জুন ২০১৯, ১০:৪৫


 কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুই জন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।  নিহতরা চিহ্নিত মানব পাচারকারী বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২৩ জুন) ভোররাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়ারর সমুদ্র সংলগ্ন নৌঘাটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে মো. রুবেল (২৩) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুক (২৫)। 

পুলিশের মতে, ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র) ১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল মহিউদ্দিন, মোহাম্মদ শামীম রেজা আহত হয়েছেন দাবি করেছে পুলিশ। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ দাবি করেন, ‘শনিবার রাতে সাবরাংয়ের সমুদ্রের তীরের নৌঘাট এলাকায় একদল মানব পাচারকারী অবস্থান করছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় একদল অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় রুবেল ও ফারুক গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে জরুরি বিভাগের চিকিৎসক শংকর দেবণাথ তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে পথেই তাদের মৃত্যু হয়।

চিকিৎসক শংকর দেবণাথ বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ দুই জনকে নিয়ে আসে। তাদের শরীরে বিভিন্ন অংশে গুলির আঘাত রয়েছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া নিহতদের বিরুদ্ধে থানায় মানব পাচার আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান