সোনা ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুন ২০১৯, ১৭:৫০আপডেট : ২৩ জুন ২০১৯, ১৭:৫২

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় মনিশ্রী জুয়েলার্স থেকে এক সোনা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  তার নাম সঞ্জয় ধর (৫০)। রবিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে ইপিজেড থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা জানান, সঞ্জয় ধর কক্সবাজার জেলার রামু উপজেলার বণিকপাড়ার মৃত সূত্র ধরের ছেলে। তার দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সঞ্জয় ধর দীর্ঘদিন ধরে ইপিজেড এলাকায় জুয়েলারি ব্যবসায় করে আসছেন। রাতে দোকানেই থাকতেন। সকালে দোকান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেন। দোকানের গ্রিল কাটার পর তার গলাকাটা লাশ পওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও জানান, শুক্রবার (২১ জুন) রাত থেকে রবিবার (২৩ জুন) পর্যন্ত পরিবারের সদস্যরা সঞ্জয় ধরের সন্ধান পাননি। শুক্রবার রাতে কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম