সবুজ টেকনাফ রক্ষায় ২০০ বালতি বিতরণ

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ০৯:৫৮আপডেট : ২৬ জুন ২০১৯, ১০:১২


ইউএনডিপির দেওয়া বালতি কক্সবাজারের টেকনাফ পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি টেকনাফ পৌরসভার ১০০ পরিবারের মধ্যে ২০০টি বালতি বিতরণ করেছে। মঙ্গলবার (২৫ জুন) তাদের বালতি দেওয়া হয়।

ময়লা আবর্জনা সংগ্রহ পদ্ধতি, নিদিষ্ট সময়ে সঠিক জায়গায় আবর্জনা ফেলা, পচনশীল ও অপচনশীল আবর্জনা পৃথকীকরণ, বিক্রয়যোগ্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ পদ্ধতি নিয়ে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (সিডা) অর্থায়নে ইউএনডিপি ‘টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প’ নামে একটি কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই আওতায় টেকনাফবাসীদের বালতি দেওয়া হলো।  
২০১৮ সালের জুনে ইউএনডিপি’র একটি প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার পৌরসভায় প্রতিদিন একজন ০.৪৫ কেজি বর্জ্য উৎপাদন করেন। উখিয়া ও টেকনাফ উপজেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলা। যেখানে এখনও প্রতিমাসে ১০,০০০ টন (২২০০০ ঘনমিটার) বর্জ্য উৎপাদিত হয়। কার্যকরী বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বেশিরভাগ বর্জ্য উন্মুক্ত স্থানে, রাস্তার পাশে, ব্রিজের নিচে ও পানি সরবরাহ স্থানে ফেলা হয়। এর প্রভাবে স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় গুরুতর ঝুঁকিতে পড়তে পারে। তাই সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য টেকসই সমাধান অত্যাবশকীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই কার্যক্রমে ইউএনডিপিকে পাশে পেয়ে আনন্দিত। এটি এমন একটি বিষয় যা সবসময় অবহেলিত ছিল।’
ইউএনডিপির পক্ষে সৈয়দ মঞ্জুরুল হক বলেন, ‘জৈব বর্জ্যরে জন্য সবুজ বালতি ও অজৈব বর্জ্যরে জন্য নীল বালতি ব্যবহার করুন। টেকনাফ পৌরসভাকে সুন্দর ও সুস্বাস্থ্য পরিবেশ বজায় রাখতে বিষয়টি গুরুত্ব অনুধাবন করে টেকনাফ পৌরসভার সহযোগিতায় অন্যান্য ওয়ার্ডে সফলতার সঙ্গে ইউএনডিপি এই কার্যক্রম চালিয়ে যেতে চায়।’  

 

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন