সুবর্ণচরে শিক্ষকের বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ: অপসারণের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ১৭:৩৮আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৮:৪০

নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীর সুবর্ণচরে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে। তার নাম নাসিম ফারুকী। তার অপসারণ চেয়ে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘আমরা সুবর্ণচরবাসী’।
শনিবারের (৬ জুলাই) এ মানববন্ধনে সুবর্ণচর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন- মো. রফিক উল্যাহ্, নুর হোসেন বাবু, নিজাম উদ্দিন, মহিম উদ্দিন ও তানভীর মাহমুদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, নাসিম ফারুকীর নিজ বাড়ি হাতিয়া উপজেলার ৩ নম্বর সুখচর ইউনিয়নে। তিনি মিথ্যা তথ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা কোটায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেন। ভুয়া কাবিননামা তৈরি করে সুবর্ণচরে বদলি হয়ে আসেন। এখানে এসে তিনি বদলি বাণিজ্য শুরু করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে বদলি বাণিজ্য করে যাচ্ছেন। তিনি ক্লাস না নিয়ে শিক্ষা অফিসারের কার্যালয়ে অবস্থান করেন। তার এসব অপকর্মের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করলে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তাকে এখান থেকে বদলির ডিও লেটার দেন। কিন্তু, তিনি এখনও বহাল রয়েছেন। তিনি টাকার বিনিময়ে অবৈধভাবে হাতিয়া উপজেলার লোকজনকে সুবর্ণচর উপজেলায় বদলি করে আনেন। এতে সুবর্ণচরের কোটা কমে যায়। বদলি বাণিজ্য ও নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে নাসিম ফারুকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষকদের সাংগঠনিক দ্বন্দ্বের কারণে একটি মহল সুনাম ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী