ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ০৩:৪১আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০৩:৫৩

বিদ্যুৎস্পৃষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদরের আলাদা দুটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) রাতে ঘটনা দু’টি ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন এ তথ্য জানান।

নিহতরা হলেন—সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোস্তফা মিয়া (৪০) এবং বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের মো. ইয়াছিন মিয়া (৪৫)।

নিহত মোস্তফা মিয়ার বড় ভাই আব্দুল জব্বার জানান, রাত ৮টার দিকে বাড়িতে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে মোস্তাক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম বলেন, ‘রোগীকে ইসিজিসহ সব পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।’ 

এদিকে,নিহত ইয়াছিনের ছোটভাই আক্কাস মিয়া জানান, সন্ধ্যার পর সুতিয়ারা গ্রামে অটোরিকশা গ্যারেজে ব্যাটারি চালিত রিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ভাই ইয়াছিন গুরুতর আহত হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি সেলিম উদ্দিন বলেন, ‘মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান