কুমিল্লায় কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ২০:৩৪আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২০:৪০

অভিযুক্ত রাকিব উদ্দিন (মাঝে) কুমিল্লার চান্দিনায় কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে রাকিব উদ্দিন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) উপজেলার কেরনখাল এলাকা থেকে গ্রেফতারের পর, শনিবার সকালে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রাকিব চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের রামেশ্বর গ্রামের বাসিন্দা।

চান্দিনা থানার উপ-পরিদর্শক আহাদ জানান, গত ৫ জুলাই ভুক্তভোগীর মা কাজে বাড়ির বাইরে ছিলেন। দুপুরে বাড়িতে একা পেয়ে রাকিব ওই কিশোরীকে ধর্ষণ করে। বিকালে মা বাড়িতে ফিরলে সে ঘটনাটি জানায়। গত ৯ জুলাই ওই কিশোরীর মামা বাদী হয়ে চান্দিনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষণের পর রাকিবকে পালানোয় সহযোগিতার অভিযোগে তার মা ও নানাকেও আসামি করা হয়।
শুক্রবার রাত ১০টার দিকে কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ কৌশলে রাকিবকে ইউনিয়ন পরিষদে এনে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, ‘মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে, রিমান্ড আবেদনও করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন