আমি মনে করি, জনগণ আমাকে গ্রহণ করেছে: অর্থমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ২৩:৪৪আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২৩:৫৩

আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘এবারের বাজেটের মাধ্যমে দেশের জনগণের কথা বলার চেষ্টা করেছি। সব ধরনের মানুষের চাওয়া-পাওয়ার বিষয়গুলো বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের মানুষের খারাপ কিছু করার জন্য আমার আগমন ঘটেনি। সুতরাং ভালো কিছু করার প্রত্যয় নিয়ে আমি এ বাজেট দিয়েছি। আমি মনে করি, জনগণ আমাকে গ্রহণ করেছে।’

শুক্রবার (১৯ জুলাই) বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘২০১৯-২০ অর্থবছরের বাজেট হচ্ছে দেশের শ্রেষ্ঠ বাজেট। আমার স্বপ্ন ছিল এমনই একটি বাজেট ঘোষণা করা।’

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান বাজেটে এমন বিষয়বস্তু সংযোজন করা হয়েছে, যা শুধু একবছরের জন্য নয়, ২০৪১ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাংক কখনো সাড়ে ছয় ভাগের ওপরে আমাদের প্রবৃদ্ধি হবে –একথা বলতো না। এবার বিশ্বব্যাংক নিজেই বলছে, আমাদের সাত ভাগের ওপরে প্রবৃদ্ধি হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে।’

সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমএ করিমের সভাপতিত্বে সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান