শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির দরকার নেই: অর্থমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ২২:৪৭আপডেট : ২০ জুলাই ২০১৯, ২৩:০০

অনুষ্ঠানে অন্যের মধ্যে আ হ ম মুস্তফা কামাল (ছবি– প্রতিনিধি)

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান হলো জনগণের জন্য ভিডিও। শিক্ষাপ্রতিষ্ঠানকে সাধারণ মানুষ ফলো করে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি করার দরকার নেই।’

শনিবার (২০ জুলাই) কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। আমারও কিছু স্বপ্ন ছিল। জাতির জনক বঙ্গবন্ধুকে ফলো করেই আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আজ আমি অর্থমন্ত্রী হয়েছি।’

তিনি আরও বলেন, ‘ছাত্রজীবনে অনেক বেশি লেখাপড়া করতে হবে। আমি যতটুকু পড়ে আজকের পর্যায়ে এসেছি। আগামীতে কাউকে এপর্যায়ে আসতে হলে তাকে অনেক বেশি পড়তে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের হাতে সবসময় বই রাখতে হবে। সময় পেলেই বই পড়বেন। এটাই শিক্ষকদের প্রধান কাজ। আমিও সবসময় গাড়িতে বই রাখি, বই পড়ি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সদস্য এম এ হামিদ, উপজেলা শিক্ষা অফিসার রতন কুমার সাহা। সভাপতিত্ব করেন কলেজের গর্ভনিং বডির সদস্য ইব্রাহিম মজুমদার।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান