তরুণীর লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৯, ২৩:২১আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২৩:৩০

কুমিল্লা কুমল্লার নাঙ্গলকোটে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম তাহেরা আক্তার (১৮)। শুক্রবার (৯ আগস্ট) লাশটি উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তাহেরা নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির নোয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবুর রহমানের মেয়ে।

মুজিবুর রহমান বলেন, ‘আমার মেয়ে ও পরিবারের সঙ্গে কারও কোনও বিরোধ ছিল না। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে, তা আমি জানি না।’

এলাকাবাসী জানান, দুই বছর ধরে একই গ্রামের পাশের  প্রবাসী আলমগীর ও নাজমার মেয়েকে আরবি প্রাইভেট পড়াতেন তাহেরা। নাজমার এক মেয়ের সঙ্গে এক পল্লি বিদ্যুৎকর্মীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাহেরা বিষয়টি জানতো। সে তার ছাত্র-ছাত্রীদের কাছে বিষয়টি বলে দেয়। ছাত্র-ছাত্রীরা তাদের মাকে জানায়। সোমবার (৫ আগস্ট) বিকালে আরবি পড়ানোর জন্য গেলে নাজমা তাকে বকাঝকা করেন। সে বাড়ি ফরে একটি সুসাইড নোট লিখে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ প্রসঙ্গে নাজমা বলেন, ‘আমি হেসে-হেসে তাহেরাকে বলেছি, তুমি ছোট-ছোট ছেলে-মেয়েদের কাছে এসব কি বলেছো। আমার মেয়ে ঈদের সময় বাড়ি এলে তা প্রমাণ হবে। পাশাপাশি তোমারও কঠিন বিচার হবে। পরে সে বাড়িতে চলে যায়। তাহেরা যে ফাঁসি দেবে, সেটা ভাবিনি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের