সড়কে পশু কোরবানি না করার আহ্বান চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ আগস্ট ২০১৯, ২১:০০আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:০৩

জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ঈদ জামাতের মাঠ পরিদর্শনে আ জ ম নাছির উদ্দিন

পবিত্র ঈদুল আজহায় নগরীর প্রধান সড়কগুলোতে পশু কোরবানি না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। শনিবার (১০ আগস্ট) দুপুরে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ঈদ জামাতের মাঠ পরিদর্শনে যান মেয়র। পরে গণমাধ্যমের কাছে ঈদ জামাতের প্রস্তুতি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বলতে গিয়ে তিনি নগরবাসীর প্রতি এই আহ্বান জানান।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘এবার শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিতে বিভাগীয় সেল খোলা হয়েছে। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গঠিত সেলের অধীনে সার্বিক দায়িত্ব পালন করবে পরিচ্ছন্ন বিভাগ। নগরীর ৪১ ওয়ার্ডকে চারটি সেলে ভাগ করে চারজন কাউন্সিলরকে সেল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। করপোরেশনের নির্ধারিত স্থানে পশু জবাই করলে এ কাজ আরও সহজ হবে। দয়া করে, প্রধান সড়কে কেউ পশু জবাই করবেন না।’

বর্জ্য অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্নতা নিশ্চিতে করপোরেশনের সিদ্ধান্ত বাস্তবায়নে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয়ভাবে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করা হবে। ঈদের দিনসহ পরবর্তী দুইদিন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবে সেল।’

ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে মেয়র বলেন, ‘বৈরী আবহাওয়া, প্রবল বৃষ্টিপাতের বিষয়টি মাথায় রেখে জামাতস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। জননিরাপত্তায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক দায়িত্ব পালন করবে।’

এসময় উপস্থিত ছিলেন চসিক বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সহকারী রায়হান ইউসুফ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, রাজস্ব কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি মো. সাহাবুদ্দিন, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুলসহ অনেকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম