দিনাজপুরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

দিনাজপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ১৫:৫৭আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৬:০৭

ডিজিটাল নিরাপত্তা আইন

মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশসহ আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে ‘দৈনিক ভোরের পাতা’ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও অনলাইন ডেস্ক ইনচার্জের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন বাদী হয়ে সোমবার গভীর রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেন।

মামলায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান এবং রিপোর্টার ও ডেস্ক ইনচার্জ উৎপল দাসকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি স্বীকার করে দিনাজপুর কোতোয়লি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, আজই মামলাটি আদালতে উপস্থাপন করা হবে।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৯ আগস্ট ‘দৈনিক ভোরের পাতা’ পত্রিকায় দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজবকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, আপত্তিকর ও অপমানজনক। এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। এ মিথ্যা সংবাদ প্রকাশের পর জনগণের মাঝে ঘৃণা ও বিদ্বেষসহ অস্থিরতা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই সংবাদ প্রকাশিত হওয়ায় বর্তমান সরকারসহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ও ব্যক্তিগতভাবে ইমাম আবু জাফর রজবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংবাদে পাজারো গাড়ি, ফেনসিডিল ও ইমাম আবু জাফর রজবের ছবি প্রকাশ করা হয়েছে। কিন্তু তার কোনও পাজারো গাড়ি নাই।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান