লামায় মাছ ধরতে গিয়ে দুই শিশু নিখোঁজ

বান্দরবান প্রতি‌নি‌ধি
৩১ আগস্ট ২০১৯, ২৩:২৯আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২৩:৩০

বান্দরবান বান্দরবা‌নের লামা উপ‌জেলার গজা‌লিয়ার বমুর খা‌লে মাছ ধর‌তে গি‌য়ে তিন দিন ধ‌রে নিখোঁজ রয়েছে দুই শিশু। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ১১টার দিকে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বমুর খালের বাতেন টিলার চরুরবিল ঘাটে মাছ ধর‌তে গিয়ে তারা নিখোঁজ হয়।

দুই শিশু হলো- গজালিয়া ইউনিয়নের বাতেন টিলা এলাকার মনির আহমদের মেয়ে ইয়াছিন বেগম (১১) ও তার ছোট বোন মুক্তা বেগম (৯)। তারা একই ইউনিয়নের ক্রংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রী।

দুই শিশুর বাবা মনির আহমদ বলেন, ‘খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে না পে‌রে শ‌নিবার (৩১ আগস্ট) বিষয়‌টি লামা উপ‌জেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর-এ জান্নাত রুমী‌কে জানাই। ইউএনও লামা ফায়ার সার্ভিসকে নির্দেশ দি‌লে দুপুরে লামা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে নামে। তারা দুই জন বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করে‌ছি। কিন্তু, কোথাও তা‌দের পাইনি।’

লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ‘ইউএনও আমা‌দের জানানোর পরপরই নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে অভিযান শুরু ক‌রে‌ছে আমাদের একদল কর্মী। চট্টগ্রাম থে‌কেও দক্ষ ডুবুরি দল‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে।’

লামা থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, ‘ফায়ার সার্ভিসকে পু‌লিশও সহায়তা করছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম