বান্দরবানের আলীকদমে বিষপানে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার নাম রুনকং ম্রো (১৭)।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বান্দরবান সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রুনকং ম্রো আলীকদমের ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের আদু পাড়ার বাসিন্দা।
ইউপি সদস্য পামিয়া ম্রো জানান, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রুনকং ম্রো তার নিজ বাড়িতে বিষপান করে। ঘরের ভেতর মেয়ের চিৎকার শুনে মা ভেতরে ঢুকে মেয়েকে ছটফট করতে দেখেন। এসময় মেয়ের মুখ দিয়ে ফেনা এবং মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছিল। পরে স্বজনরা তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলীকদম থানার ওসি নুর ইসলাম জানান, লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর ও আলীকদম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।







