কাভার্ডভ্যানচাপায় পুলিশের এএসআইসহ তিনজন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৮

কুমিল্লা কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের এএসআই আক্তার হোসেনসহ তিনজন নিহতের ঘটনায় চালক মো. আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ক্যাভার্ডভানের হেলপারকেও আটক করা হয়েছে। কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ এসব তথ্য জানান।

চালক মো. আলাউদ্দিন (২৫) নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার হাতিয়ালাগো বাড়ী লনুয়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, গত সোমবার (২ সেপ্টেম্বর ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে বাবুর্চি বাজার এলাকায় চট্টগ্রামগামী দুটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। পরে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছিলেন। এসময় আলাউদ্দিন আরেকটি কাভার্ডভ্যান নিয়ে পুলিশের ভ্যানে ধাক্কা দেয়। এতে এএসআইসহ তিনজন নিহত হন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম