সমৃদ্ধশালী দেশ হওয়ার পথে বাংলাদেশ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হওয়ার পথে। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য। নদীভাঙন কবলিত এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য যা যা করার দরকার তা দ্রুততম সময়ের মধ্যে করা হবে।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ার চর, নলের চর ও ক্যারিং চর এলাকায় ভাঙন কবলিত স্থান পরিদর্শন শেষে স্থানীয় চেয়ারম্যান ঘাটে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য বেগম আয়েশা ফেরদৌস।

জাহিদ ফারুক বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের নদীভাঙন কবলিত এলাকার দুর্ভোগ নিজ চোখে দেখতে এসেছি। নেত্রীর নির্দেশে সব ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করার জন্য নিরলসভাবে চেষ্টা করছেন।’

এসময় হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কেফায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক আলহাজ মহিউদ্দিন আহমদ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের