টেকনাফে কটেজ থেকে একজনের লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৭

লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুদ (৪৫) নামে একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ‘আলো সি-রিসোর্ট’ নামের একটি কটেজ থেকে এ লাশ উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) এবিএমএস দোহা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ পিরোজপুরের ব্রাহ্মণঘাটির ১নং ওয়ার্ড এলাকার আব্দুল মান্নান তালুকদারের ছেলে। তিনি বাংলালিংক মোবাইল কোম্পানির টাওয়ার দেখভালের দায়িত্বে ছিলেন।

ওসি এবিএমএস দোহা বলেন, ‘আজ (বুধবার) সকাল ১০টায় খবর পেয়ে ওই কটেজে যায় পুলিশ। পরে কটেজের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান