নোয়াখালীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৩

নোয়াখালী

নোয়াখালীর মাইজদী শহরে প্রকাশ্যে চাঁদাবাজির সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাদের থানায় সোপর্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবদুল বাতেন জানান, দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করা হলে আজ (বুধবার) আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার দুইজন হলো– সদর উপজেলার নেওয়াজপুর গ্রামের মো. গোলাম সারোয়ারের ছেলে মেহেদী হাসান শাওন ও একই এলাকার আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন হৃদয়। তারা দুজন স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মামলায় উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বিকালে হাতিয়ার চানন্দি ইউনিয়নের সজিব আহমেদের ছেলে মো. জাফর কেনাকাটার জন্য জেলা শহরে আসেন। দুপুর ১২টার সময় তিনি মোহাম্মদিয়া হোটেলের সামনে দাঁড়ান। এসময় শাওন ও হৃদয়ের নেতৃত্বে ৬-৭ যুবক এসে তাকে হঠাৎ মারধর শুরু করে। একপর্যায়ে তাকে টেনে রূপসী বাংলা হোটেলের ভেতর নিয়ে যায়। সেখানে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হোটেলের ভেতরে মারধর করে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে শাওন ও হৃদয়কে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুই যুবককে আটক করে।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘এ শহরে কোনও কিশোর গ্যাং, বাহিনী ও কোনও প্রকার সন্ত্রাসীদের ঠাঁই নেই। অপরাধী যেই হোক, তাকেই আইনের আওতায় আনা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম