ফেনীতে গাড়ি উল্টে এসপির দেহরক্ষী নিহত, আহত এসপি-এএসপি

ফেনী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৫

উল্টে পড়ে থাকা গাড়ি (ছবি– প্রতিনিধি)

ফেনী সদর উপজেলায় গাড়ি উল্টে পুলিশ সুপারের (এসপি) দেহরক্ষী আজাহার হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় এসপি খন্দকার নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মনিরুজ্জামান, গাড়িচালক মনসাই চাকমা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কসকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফেনী সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতে বোগদাদিয়া পুলিশ ফাড়ি পরিদর্শন শেষে ফেনী ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে পুলিশ সদস্য ও এসপির দেহরক্ষী আজাহার হোসেন নিহত হন। এ ছাড়া, গাড়িতে থাকা এসপি খন্দকার নুরুন্নবী, এএসপি কাজী মনিরুজ্জামান, গাড়িচালক মনসাই চাকমা গুরুতর আহত হন।

ওসি আলমগীর হোসেন বলেন, ‘আহতরা ফেনী শহরের জেডইউ মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আজাহার হোসনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী